আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে শনিবার বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচা বন্দি হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চা বাগানের বাসিন্দারা। এদিন বাগানের ৯ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখে বনদপ্তরকে খবর দেন স্থানীয়রা। এরপর নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যান। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সেটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে উল্লেখ্য এবছর এখনও পর্যন্ত আটিয়াবাড়ি চা বাগান থেকে দুটি চিতাবাঘ খাচাবন্দি হল।
Related Posts
কাঠমান্ডুতে আন্তর্জাতিক সেমিনারে গিয়ে আটকে চার ভারতীয় পিএইচডি স্কলার
জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক কংগ্রেসে (CCIE ২০২৫) যোগ দিতে গিয়ে নেপালে আটকে পড়েছেন চারজন পিএইচডি স্কলার।…
Share this:
চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দিলেন বন কর্মীরা
আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা বন্দি হওয়া চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে…
Share this:
মাস্টারমশাই-এর স্কুল বদলি হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন স্কুলের ছাত্র-ছাত্রীরা
আলিপুরদুয়ার:- মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে,এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা। এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা…
