জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে সোনার পদক জিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। শহরের ৩ নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। উল্লেখ্য, মধুরা এর আগেও জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন। ২০২৪ সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি। পরের বছর, ২০২৫ সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত একই প্রতিযোগিতাতেও শিরোপা জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। এছাড়াও চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অল্প বয়সেই একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে মধুরা ইতিমধ্যেই ক্রীড়ামহলের নজর কেড়েছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাঁকে আরও বড় উচ্চতায় পৌঁছে দেবে বলেই আশাবাদী পরিবার, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীরা।
Related Posts
প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় রক্তদান, স্বেচ্ছাসেবীদের প্রশংসা
জলপাইগুড়ি জেলা স্কুলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের মাঝেই অনুষ্ঠিত হয়ে গেলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বিদ্যালয়ের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের…
Share this:
বিদেশের বাজারে সমাদৃত হচ্ছে জলপাইগুড়িতে তৈরি বেতের আসবাবপত্র
ভারতে কদর কমলেও জলপাইগুড়ির বেতের আসবাবপত্রের চাহিদা তুঙ্গে বিদেশে। আমেরিকা, কানাডা সহ ইউরোপে পাড়ি দিচ্ছে বেতের তৈরি চেয়ার, টেবিল, মোড়া,…
Share this:
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক যৌথমঞ্চ
জলপাইগুড়ি 12ই জুলাই কমিটির নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এক প্রকার বঞ্চনার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন…
