বেঙ্গল সাফারি পার্কে ফের সুখবর। রয়্যাল বেঙ্গল টাইগার শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে। দুই শাবকের জন্ম দিল চিতা বিড়াল। কিন্তু তার সঙ্গে রয়েছে একটি দু:খের খবরও। মৃত্যু হয়েছে সদ্যজাতর মধ্যে এক চিতা বিড়াল শাবকের। তবে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের রাতদিনের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সেবাশুশ্রূষায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে অপর শাবকটি। সাফারির নবনির্মিত অত্যাধুনিক হাসপাতালে টানা চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বিপদের বাইরে রয়েছে ওই শাবকটি।জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা না মেলায় চিতা বিড়াল শাবকটি হাসপাতালে রয়েছে।
Related Posts
রাখি উৎসবে শিলিগুড়িতে মন্ত্রী শংকর ঘোষ
রাখি বন্ধন উৎসব উপলক্ষে শিলিগুড়িতে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শুক্রবার শিলিগুড়ির ২৪ নম্বর…
Share this:
বিরোধী দলনেতা অমিত জয়েনের নেতৃত্বে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি বিজেপি কাউন্সিলরদের
শহরের একাধিক নাগরিক সমস্যা ও বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি জমা দিলেন বিজেপির কাউন্সিলররা। শনিবার পুরনিগমের বিরোধী…
Share this:
শিলিগুড়ি পৌর কর্পোরেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
বুধবার এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা যায়, চারতলা বিশিষ্ট এই নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধার…
