পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। বেশ কিছুদিন হল শহর কলকাতার মেট্রো যাত্রীদের জন্য শুরু হয়েছে বিশেষ অ্যাপ। ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপের মাধ্যমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা থেকে মিলেছে মুক্তি।
স্মার্টফোনের একটা ক্লিকেই মেট্রো অ্যাপের মাধ্যমে সহজেই কেটে নেওয়া যাচ্ছে QR টিকিট। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ড রিচার্জের অপশনও রয়েছে এই অ্যাপে। এবার যাত্রীদের সুবিধার্থে আজ থেকে একাধিক নতুন সুবিধা আসতে চলেছে এই অ্যাপে। সময়ের সাথে তাল মিলিয়ে দেশের অন্যান্য প্রান্তের মতোই কলকাতার যাত্রীদের জন্যও শুরু হয়েছিল ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ।
মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে কিনা, আত্মহত্যা বা অন্যান্য যান্ত্রিক কারণে মেট্রো পরিষেবা কোথাও সাময়িকভাবে বন্ধ রয়েছে কিনা, এই ধরনের হাজারও প্রশ্নের উত্তর মিলবে অ্যাপেই। একটি নির্দেশিকা জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপে সিঙ্গল ট্রান্সকশনের (অনলাইন পেইমেন্ট) মাধ্যমে এবার থেকে একসাথে বুক করা যাবে ৪টি QR টিকিট।
