রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রী সুবিধার্থে বড় ঘোষণা রেলের পক্ষ থেকে। ওয়েটিং লিস্টের সিট মিলবে কিনা তার খবর এতোদিনে সেই খবর মিলত ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে।
রেলে তরফ থেকে ঘোষণা করা হয়েছে, টিকিটের কনফার্মেশন শেষ মুহূর্ত পাওয়া না গেলে রেল যাত্রীদের একটি বড় অংশকে সমস্যার মুখে পড়তে হয়। সে কথাকে মাথায় দেখি যাত্রা শুরু হওয়ার একদিন আগে ‘চার্ট’ তৈরীর পরিকল্পনা করেছিল রেল দফতর।
এমনকি, রাজস্থানের বিকানির রেল শাখায় পরীক্ষামূলকভাবে তা চালু করা হয়। এবার থেকে রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ৮ ঘন্টা আগে তৈরি করা হবে। রেলের টিকিট বুকিং এর ক্ষেত্রে স্বচ্ছতা ও যাত্রীদের সুবিধার্থে জন্যই এই নিয়ম এনেছে রেল দফতর।
এছাড়াও, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নয়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাজ শেষ হচ্ছে। যারফলে প্রতি মিনিটে প্রায় ১. ৫ লক্ষ টিকিট বুকিং করা যাবে। যার ফলে টিকেট বুকিং নিয়েও আর অসুবিধায় পড়তে হবে না যাত্রীদের।
