বারংবার সাহায্য নিয়েও ভারতের বিরুদ্ধে দাঁড়ালো এই দেশ

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। এই ঘটনার পরই ভারত পাকিস্তান সংঘাত অনেক দেশেরই স্বরূপ সামনে এনে দিয়েছে ভারতের। এর মধ্যে অন্যতম তুরস্ক। প্রাকৃতিক দুর্যোগ থেকে অতিমারী, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তুরস্কের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। অথচ সেই দেশই ভারতের প্রতিকূল সময়ে ছুরি মারল পিঠে।

জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য পাকিস্তানকে অধিকাংশ অস্ত্রই সরবরাহ করেছিল চিন এবং তুরস্ক। তার মধ্যে ছিল ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্কার এবং নৌবাহিনীর জাহাজও। অথচ সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ভারতের থেকে সাহায্য নিয়েই গিয়েছে তুরস্ক।

করোনা অতিমারীর সময় পিপিই কিট, ভেন্টিলেটর, ভ্যাকসিন দিয়ে তুরস্ককে সাহায্য করেছিল ভারত। পাশাপাশি ২০২০ সালের অগাস্ট মাসে ১০০ মিলিয়ন ডলার অনুদানও তুরস্ককে দিয়েছিল ভারত। শুধু তাই নয়, ১৯৯৯ সালে ইস্তানবুল থেকে ৪০ কিমি দূরে ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ মারা গিয়েছিল।