পুজো শেষে ফেরার পথে ভয়া*বহ দুর্ঘ*টনা

পুজো সেরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন পুণ্যার্থী। বুধবার ভোরে রাজস্থানের দৌসা জেলায় একটি পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা ও ৭ শিশুর। আহত হয়েছেন অন্তত ১২ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায় হাসপাতালেও মৃত্যু হয় আরো একজনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দারা খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। দৌসা জেলার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশকে খবর দেন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে গুরুতর আহতদের জয়পুরের এসএমএস হাসপাতালে রেফার করা হয়।

কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অধিকাংশের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।