ফের হাতির হানায় ঘর ভাঙলো ফালাকাটায়। খাবারের লোভে বুধবার রাতে ফালাকাটা ব্লকের ছোট শালকুমারের উমাচরণপুর এলাকায় হাতি হানা দিয়ে গোপাল ওরাও ও দেবারু বর্মন দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা ধান খেয়ে সাবার করে গজরাজ। এলাকায় হাতির হানায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সরকারি সহযোহিতার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা। বনদপ্তর জানিয়েছে নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
Related Posts
শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল
শিলিগুড়ি:- বাংলার ঐতিহ্যবাহি ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হলো শহর শিলিগুড়িতে।শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্দ্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা…
Share this:
আমবাড়িতে অষ্টমী স্নানে ভক্তদের ভিড়
ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে মুখর হয়ে উঠল আমবাড়ির করতোয়া নদীর ঘাট। অষ্টমী উপলক্ষ্যে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী গঙ্গাস্নান, যেখানে সকাল থেকেই…
Share this:
নির্বাচনের আগে বকেয়া টাকার জন্য ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন
বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদার দের একটি…
