নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেন। বিরক্ত যাত্রীরা কারণ জানতে গিয়ে জানতে পারেন, ইঞ্জিন বগির সামনে চলছে এক অদ্ভুত নাটক। লোকো পাইলটের আসনে বসে রয়েছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি, যিনি নাছোড়ভাবে দাবি করছেন— “ট্রেন আজ আমি চালাব”।
ঘটনাটি ঘটেছে, গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি–সবলগড়গামী ট্রেনে। ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল। ঠিক তখন চালকের অনুপস্থিতির সুযোগে ওই ব্যক্তি লোকো পাইলটের কেবিনে ঢুকে পড়ে। চালকের আসনে বসে সে আনন্দের সঙ্গে ট্রেনের বিভিন্ন সুইচ টিপতে শুরু করে।
হঠাৎ লোকো পাইলট ফিরে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। সে অনুরোধ করলেও, ওই ব্যক্তি নেমে যেতে অস্বীকার করে ও স্পষ্ট জানিয়ে দেন যে, সে-ই ট্রেন চালাবে।
