আজ মহরম উৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের কিশোর ও যুবকেরা।জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার ও সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি খেলায় অংশগ্রহণ করেন তারা। লাঠি খেলার আনন্দদায়ক দৃশ্য উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রাতেও বিভিন্ন জায়গায় লাঠিখেলার প্রদর্শন নজরে আসে। আজ সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কারবালা প্রান্তরে রয়েছে লাঠিখেলার বিরাট প্রদর্শন। রাতভর সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন প্রদর্শনকারীরা।
Related Posts
প্লেন আকাশে না উড়ে রাস্তায় ছুটছে, হৈ চৈ ধুপগুড়িতে
রাস্তার উপরে আস্ত একটি বড় প্লেন। যেই প্লেন আকাশে ওড়ার কথা সেই প্লেন রাস্তায় দেখে মানুষ অবাক। প্রচুর মানুষ ভিড়…
Share this:
IDBI ব্যাঙ্কের শেয়ার কেনার কোনও আর্থিক দরপত্র দেয়নি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
IDBI ব্যাঙ্কের স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কোনও আর্থিক দরপত্র জমা দেয়নি এ কথা স্পষ্ট করে জানাল ব্যাঙ্কটি। শনিবার…
Share this:
শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার
শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার। শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে…
