একসঙ্গে উৎসব আলিঙ্গনে ইচ্ছুক কলকাতার ৯৩%  যুগল, সমীক্ষা বাম্বলের

বাম্বলের একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে কলকাতার যুগলদের উৎসব উদযাপনের গল্প। উত্তরদাতাদের ৯৩% বিশ্বাস করেন যে উৎসবের ঋতু উদযাপনের জন্য সমানভাবে প্রয়োজন পার্টনারের পাশে থাকা। তারা জানিয়েছে, উৎসবের প্রস্তুতিতে পার্টনারের সমান অবদান এবং সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ৷ যা সিটি অফ জয়ের একটি বৃহত্তর পরিবর্তনকে প্রতিফলিত করে, যেখানে যুগলদের সম্পর্কে সহযোগিতার বোধ বেড়েছে বলে মনে করা হচ্ছে। ৩৮% সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া পছন্দ করে। ৪৮% ট্রাভেলের চেয়ে স্থানীয় উৎসব বেছে নিতে চেয়েছেন এবং ৩৭% বিশ্বাস করে কাজে সমান অবদান সম্পর্কের বাঁধন শক্তিশালী করে।

প্রচেতা মজুমদার, ভারতে বাম্বলের সিনিয়র মার্কেটিং ম্যানেজার, বলেছেন, “কলকাতার যুগলরা সমান পার্টনারশিপে বিশ্বাসী এবং আমরা তাদের স্থানীয় ঐতিহ্যকে পাশে রেখে শক্তিশালী বন্ধন গড়ে তুলতে দেখে আনন্দিত।”

রুচি রুহ, বাম্বলের ইন্ডিয়া রিলেশনশিপ এক্সপার্ট, উৎসবের মরশুমে কিছু ডেটিং টিপস শেয়ার করেছেন:

 1. উৎসবের মরশুমে একসঙ্গে করুন মার্কেট হান্ট

 2. তৈরি করুন আপনাদের নিজস্ব উৎসবের ঐতিহ্য

 3. বাড়িতে রাখুন ফেস্টিভ ডেট নাইট

 4. জমে উঠুক ফেস্টিভ ফটোশুট

বাম্বলের সমীক্ষাটি সেন্সাসওয়াইড দ্বারা পরিচালিত। ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর, ২০২৪ সালে করা এই সমীক্ষায় অংশ নেন ১৮-৪৩ বছর বয়সী ২০০৪ জন।