দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বিভিন্ন কারণে প্রয়োজনে অনেক সময় ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিয়ে থাকে। এবার ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে সুদের হার আরও সহজলভ্য হল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণে। রেপো রেট হল সেই সুদের হার, যার ভিত্তিতে RBI বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়।
এটি কমলে ব্যাংকগুলোর ঋণ গ্রহণের খরচ কমে যায়, ফলে গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্য ভাসমান সুদের ঋণেও সুদের হার কমে। স্বাভাবিকভাবেই কমবে মাসিক EMI, যা সাধারণ ঋণগ্রহীতাদের জন্য বড় স্বস্তির খবর। বিশেষজ্ঞদের মতে, RBI–র এই পদক্ষেপ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সাহায্য করবে।
