শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শিলিগুড়ি পৌরনিগম ও পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই অনুষ্ঠানে মাল্যদান করেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান সহ অন্যান্যরা। বাঘাযতীন পার্ক ময়দানে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকারের লড়াইয়ে শহিদদের স্মৃতিতে শহিদ স্মৃতি স্মারক স্তম্ভ তৈরি করে পৌরনিগম। এদিন আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা।
Related Posts
বৈশাখ মাস পড়তেই বাজারে আমের সমাহার
বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে, এই সময় ফলের রাজা আমের লগ্ন। শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমের…
Share this:
শিলিগুড়ি জুড়ে বেআইনি ক্লিনিকে স্বাস্থ্য দপ্তরের হানা
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক ক্লিনিকে হানা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র, লাইসেন্স…
Share this:
ফুলবাড়ী এলাকার ব্রিজের উপর পরিত্যক্ত স্কুটি উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ
রাতভর ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা ছিল একটি স্কুটি। অনেকে ভেবেছেন হয়তো কেউ রেখেছেন। পরে নিয়ে যাবেন। এই…
