আগস্ট মাসে চালু হবে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট।মঙ্গলবার সকালে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে সারপ্রাইজ ভিজিট করে এমনটাই জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।জানা গিয়েছে, ডাম্পিং গ্রাউন্ডে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের কাজ শুরু হয়েছে অনেক আগেই।সেই কাজ শেষ করে ইউনিট চালুর কথা ছিল জুন মাসেই। কিন্তু ধীর গতিতে কাজ চলার জেরে ইউনিট এখনও চালু করা সম্ভব হয়নি৷এই পরিস্থিতিতে আজ সকালে আচমকাই পরিদর্শনে যান মেয়র গৌতম দেব৷দ্রুত কাজ শেষ করার কথা জানান তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু হবে।ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত করা হবে।এছাড়াও বসানো হবে লক গেট।এছাড়াও একাধিক ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
Related Posts
মুষলধার বৃষ্টিতে শিলিগুড়ি জলমগ্ন, স্বামীজি মোড় সহ একাধিক এলাকা জলের তলায়
শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতেই পুরনিগমের ড্রেনেজ…
Share this:
ডেঙ্গির বলি শিলিগুড়ির ১ বাসিন্দা
ডেঙ্গুতে মৃত্যু হল শিলিগুড়ির এক বাসিন্দা। জানা যায়, ২৩ নম্বর ওর্য়াডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা বাপ্পা রায় (৩০) জ্বর…
Share this:
শিলিগুড়িতে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ
শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার রাতে মিলনপল্লী পিএনটি গলি…
