শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বিশাল সমাবেশের দিন সকালে হাওড়া জেটিঘাট থেকে প্রথম লঞ্চ রওনা দিল ধর্মতলার উদ্দেশ্যে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত তৃণমূল কর্মী-সমর্থকেরা ভোর থেকেই হাওড়া স্টেশনে পৌঁছাতে শুরু করে।
সেখান থেকে তাঁরা লঞ্চে চড়ে ধর্মতলার পথে যাত্রা শুরু করে, যাতে সড়কপথের ভিড় এড়িয়ে সহজে ও দ্রুত সমাবেশস্থলে পৌঁছানো যায়। গঙ্গার বুকে লঞ্চযাত্রায় অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার ছবি ধরা পড়ে।
প্রসাশনের পক্ষ থেকেও জলপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
