লাডলো ভারতের অন্যতম বিখ্যাত চটকল। এই চটকলে উৎপাদিত বস্তুসামগ্রীর গুণমান খুবই উন্নত। হাওড়ার চেঙ্গাইলে হুগলি নদীর তীরে এই জুটমিল। ২৬ শে সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল হাওড়ার লাডলো জুট মিল। স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের হামলার পরই মালিকপক্ষ মিলে তালা লাগানোর সিদ্ধান্ত নেন। উলুবেড়িয়ার চেঙ্গাইল অঞ্চলের এই মিলে কর্মরত প্রায় সাড়ে ৫ হাজার মানুষ সমস্যায় পড়েন। এরপর স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের শ্রমদফতরের উদ্যোগে পুজোর মধ্যেই শ্রমিকদের বোনাস এবং মজুরি দিয়ে দেওয়া হয়। নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে একাধিক মিটিং করার পরও কিছুতেই মিল খোলা যাচ্ছিল না। অবশেষে শ্রমমন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হল।
Related Posts
পূজার মরসুমে কড়া নজরদারি চালানো হচ্ছে রেলওয়ে গার্ড-এর পক্ষ থেকে
অপেক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়েই এসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে বেশ কিছু পুজো মন্ডপের।…
Share this:
হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নতুন নাম শৈলেন মান্না সরণি
হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম ভোলানাথ চক্রবর্তী সরণি থেকে পাল্টে শৈলেন মান্না সরণি করার নির্দেশ কার্যকর হয়ে গেল। গত মঙ্গলবার…
Share this:
দেউলটি স্টেশনের নাম পরিবর্তনে তৎপর বিধায়ক
বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি রেলস্টেশনের নাম তাঁর নামে করার দীর্ঘদিনের দাবিতে নতুন করে গতি এসেছে। এই…
