অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল। আর জঙ্গল খোলার প্রথমদিনেই সাত সকালেই জঙ্গল সাফারি করতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল ডুয়ার্সের গরুমারা জঙ্গলে। গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গল প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। কেননা বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময় আর সেকারণেই বন্ধ থাকে জঙ্গল। আর সেই সময় যাতে জঙ্গলের ভেতর প্রবেশ করে কেউ তাদের উত্ত্যক্ত করতে না পারে সেই কারণে জঙ্গল এই তিন মাস বন্ধ রাখা হয়।পুজোর আগে ইতিমধ্যেই ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে। তিনমাস পর পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী পুজোর মরশুমে হয়তো ভালো ব্যাবসা হবে।
Related Posts
তিস্তায় জল ছাড়তেই আরও তৎপর হল সেনাবাহিনী
গত ৪ঠা অক্টোবর সিকিম পাহাড়ে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা হয় তিস্তায়। জলের তোড়ে সিকিমে ভেসে যায় সেনাবাহিনীর একটি…
Share this:
রেলমন্ত্রীর চিঠিতে আশায় বুক বাঁধছেন মালদা ও দুই দিনাজপুরের মানুষেরা
জমি জটে দীর্ঘদিন আটকে থাকা মালদা ও দুই দিনাজপুরকে রেলপথে যুক্ত করা চারটি প্রকল্পের কাজ আদৌ কি চালু হবে? পশ্চিমবাংলার…
Share this:
খুলে গেল সিকিম ও দার্জিলিংয়ের লাইফলাইন — এনএইচ ১০ আবার চালু
অবশেষে খুলে গেল সিকিম ও দার্জিলিংয়ের সংযোগ রক্ষা করা প্রধান জাতীয় সড়ক এনএইচ ১০ (NH-10)। টানা কয়েকদিনের ধস, প্রবল বৃষ্টিপাত…
