২৭তম বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল নকশালবাড়ি হ্যান্ডিকেপ ওয়েলফেয়ার সোসাইটি। এদিন প্রথমে নকশালবাড়ি জুড়ে শোভাযাত্রার মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোসাইটিতে। এদিন সভায় উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, সোসাইটির সভাপতি গনেশ চন্দ্র দে, প্রধান জয়ন্তী কিরো সহ অন্যান্যরা। একাধিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ করে সোসাইটির সহ সভাপতি বিশ্বজিৎ দাস জানান শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, সোসাইটি যা যা সহযোগিতা চেয়েছেন তা করা হয়েছে। আগামী দিনে সোসাইটির পাশে রয়েছি। রাজ্য সরকার থেকে মানবিক প্রকল্পের সুবিধা নিয়েও সোসাইটিকে অবগত করা হয়।
Related Posts
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ দাবি করে আন্দোলনে নেমেছে বিরোধী দল
আর.জি করের ঘটনার প্রতিবাদ, অভিযুক্তদের শাস্তি ও ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ দাবি করে আন্দোলনে নেমেছে বিজেপি। বুধবার বড়জোড়া বিডিও অফিসের সামনে নির্দিষ্ট…
Share this:
তিস্তায় জল ছাড়তেই আরও তৎপর হল সেনাবাহিনী
গত ৪ঠা অক্টোবর সিকিম পাহাড়ে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা হয় তিস্তায়। জলের তোড়ে সিকিমে ভেসে যায় সেনাবাহিনীর একটি…
Share this:
সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিককে শোকজ করলেন বিডিও
সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করলেন বিডিও। বুধবার সকাল ১০টা ৫মিনিট নাগাদ ফুলবাড়ি ২ গ্রাম…
