গভীর রাতে চোংদায় দুর্ঘটনা, অল্পের জন্য এড়াল প্রাণহানি

রাতের অন্ধকারে বড়সড় দুর্ঘটনা হাবড়ায়। হাবড়ার দিক থেকে আসা দুটি গাড়ি রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দু’টি দোকান ভেঙে একটি লরি ঢুকে পড়ে। ঘটনায় দোকান দু’টি সম্পূর্ণ ভেঙে যায়।

রাত আড়াইটা নাগদ হাবড়ার চোংদা এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাবরা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা, তবে দিনের বেলা হলে প্রাণহানির আশঙ্কা ঘটতো বলে জানিয়েছেন স্থানীয়রা।