৫০ বছর ধরে ভারতীয়দের আমের শখ মেটাচ্ছে ‘মাজা®’

কোকা-কোলা ইন্ডিয়া ‘মাজা®’-এর ৫০ বছর পূর্তি উদযাপন করছে। অর্ধশতাব্দী ধরে তারা ভারতীয়দের কাছে আমের খাঁটি স্বাদ পৌঁছে দিচ্ছে। ১৯৭৬ সালে যাত্রা শুরু করা ‘মাজা®’ দেশের সাংস্কৃতিক বুননের সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছে এবং এমন এক ঐতিহ্য গড়ে তুলেছে, যার মূলে রয়েছে শৈশবের স্মৃতিমাখা নস্টালজিয়া, চমৎকার স্বাদ এবং একান্তই ভারতীয় ঘরানার বিশেষ কিছু মুহূর্ত। পাঁচ দশক ধরে, এই ব্র্যান্ডটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে আছে, গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল বিকেল ও পারিবারিক মিলনমেলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ছোটখাটো উদযাপন, সবখানেই এর সরব উপস্থিতি। সময়ের পরিক্রমায়, ‘মাজা®’ কেবল একটি পানীয় হিসেবেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি এখন দেশি আমের খাঁটি ও তৃপ্তিদায়ক স্বাদের এক প্রতিশব্দে পরিণত হয়েছে।

এই ৫০ বছরের মাইলফলকটি ফলচাষি থেকে কনজিউমার সবার প্রতি এক শ্রদ্ধার্ঘ্য। কোকা-কোলা ইন্ডিয়ার মার্কেটিং সিনিয়র ডিরেক্টর সুনাইনিকা সিং বলেন, ‘মাজা®’-র মূলমন্ত্র হলো এর সততা ও অনন্য স্বাদ, যা আগামী ৫০ বছরের পথচলার মজবুত ভিত্তি। মূল আদর্শে অবিচল থেকে ‘মাজা®’ নিজেকে বিকশিত করেছে। ‘তাজা আম, মাজা আম’ বা ‘মাজা হো যায়ে’-এর মতো প্রচারণার মাধ্যমে এটি আমের প্রতি মানুষের ভালোবাসাকে ছুঁয়ে গিয়েছে। ওগিলভি ইন্ডিয়ার সুকেশ নায়েক বলেন, এটি কেবল পানীয় নয়, বরং মানুষের বেড়ে ওঠার এক অনুভূতি।

বিপণনের বাইরেও ‘মাজা®’ ‘প্রজেক্ট উন্নতি’-এর মাধ্যমে বিন্দু সেচের মতো টেকসই কৃষি পদ্ধতি এনে আম চাষের ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। ভবিষ্যতেও ‘মাজা®’ নিজস্ব সংস্কৃতির গল্প ও অভিজ্ঞতার মাধ্যমে এই আনন্দকে উদযাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।