কালীপুজোর আবহে ইতিমধ্যেই আলোকসজ্জায় সেজে উঠেছে শহর। ভূত চতুর্দশীর সন্ধ্যাতেই শুরু হল বহু কালীপুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন। শহরের একাধিক প্রধান পুজো উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
এদিকে শিলিগুড়ির অন্যতম আকর্ষণ সন্ধানী ক্লাবের একমাত্র কালীপুজোর উদ্বোধন করেন শহরের বিধায়ক শংকর ঘোষ। উদ্বোধনী মঞ্চে ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও পুজো কমিটির পদাধিকারীরা।
উদ্বোধন ঘিরে সকাল থেকেই ছিল প্রস্তুতির ব্যস্ততা। মণ্ডপে মণ্ডপে দেখা গেল সেলফি তোলার হিড়িক ও সামাজিক মাধ্যমে রিয়েল-টাইম আপডেট পোস্ট করা।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী।
