নয়া ঘোষণা সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার বড়সড় ঘোষণা করলেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিং মল তৈরি করার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে সরকার।

আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র “শিল্পান্ন”-র উদ্বোধন করে এই সংক্রান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের ২৩ টি জেলার সদর শহরে এই শপিং মল তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য। এই শপিং মলের জন্য প্রয়োজনীয় রাজ্য এক টাকায় দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘জেলার হেডকোয়ার্টারে শপিং মল করা হচ্ছে। এক টাকায় জমি দেব।’’

উল্লেখ্য, শপিং মল তৈরির ক্ষেত্রে যাঁরা জমি কিনবেন তাঁদের জন্য শর্তের প্রসঙ্গও উপস্থাপিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, শপিং মল যত বড়ই তৈরি হোক না কেন সে ক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকারের জন্য বরাদ্দ রাখতে হবে দু’টি তলা। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা মহিলারা যাতে তাঁদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে পারবেন।