পুজোর আবহে আসছে নতুন প্রেমের গান

পুজোর আগেই দর্শকদের জন্য এক অনন্য উপহার নিয়ে হাজির হতে চলেছে Arin Media and Entertainment। মন ছুঁয়ে যাওয়া বাংলা গান ‘বৃষ্টি এলো’ ইতিমধ্যেই চর্চায়। প্রযোজনায় আছে বিপ্লব কুমার সিনহা, আর অভিনয়ে দেখা যাবে তাঁকেই, সঙ্গে রয়েছেন পূজা চ্যাটার্জি।

ভিডিওটির পরিচালনা করেছে চিরঞ্জিত সান্যাল। সুরের জাদু বুনেছেন জিষ্ণু ও নীলাঞ্জনা। নির্মাতাদের দাবি, এই মিউজিক ভিডিও শুধু গান নয়—বরং এক অনুভূতি, এক ভালোবাসার গল্প।

ভিডিও নির্মাতারা জানিয়েছে “পুজোর উৎসবমুখর আবহে এই গান প্রেমের আবেশে ভাসিয়ে দেবে সকলকে।” তাই দর্শকদের কাছে গানটি যে ইতিবাচক সাড়া ফেলবে, তা নিয়ে আশাবাদী গোটা টিম।

‘বৃষ্টি এলো’ গানটি মুক্তি পাবে পুজোর ঠিক আগে, যাতে উৎসবের আনন্দের সঙ্গে মিশে যায় প্রেমের রোমান্টিক ছোঁয়া।