চালু হলো নয়া নিয়ম

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের পরিস্থিতিতেই এসির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বেড়ে চলেছে বিদ্যুতের খরচও। এবার কেন্দ্রের তরফে নেওয়া হতে চলেছে বড় সিদ্ধান্ত।

বিদ্যুৎ অপচয় রুখতে, খরচে লাগাম টানতে এবার এসির তাপমাত্রা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর জানালেন একথা। এসির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামানো যাবে না, আবার ২৮ ডিগ্রির বেশি বাড়ানো যাবে না। এই প্রথম সরকারের তরফে এমন পদক্ষেপ করা হচ্ছে।

গৃহস্থের বাড়িতে লাগানো এসির পাশাপাশি গাড়ি, অফিস কাছারি সবেতেই চালু করা হবে এই নিয়ম। বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা যত কমানো হয়, বিদ্যুৎ খরচও তত বাড়ে। ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালেও প্রায় ৬ শতাংশ কম বিদ্যুৎ খরচ বলে জানা যাচ্ছে। এভাবে ৩ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বাঁচানো সম্ভব।