দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথমবার সেখানে ধুমধাম করে রথ পালিত হবে। শুরু হয়েছে তোরজোড়।
এবার রথের দিন রাস্তা ভরিয়ে দেওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইসিসিআরে নানান রথযাত্রা কমিটি নিয়ে একটি সভা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘হিন্দুদের এক করো, রথযাত্রা পালন করো’।
শুভেন্দু বলেন, ‘রামনবমীর দিন রাজ্যে দেড় কোটি মানুষ শামিল হয়েছেন। রথযাত্রাতেও এবার তাই করতে হবে। রথে রাস্তা সাজিয়ে তুলুন, ভরিয়ে দিন’। এই সভা থেকে ২০টি রথযাত্রা কমিটিকে বিজেপির তরফ থেকে আর্থিক এবং অন্যান্য সহায়তা করা হয়। শুভেন্দু জানান, মেচেদা, তমলুক সহ বেশ কিছু জায়গায় রথের কর্মসূচিতে এই বছরও হাজির থাকবেন।
