তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও।এই গরমে তারা যেন একটু স্বস্তি পায়,সে জন্য নানান উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশন। পাখিদের পাশে দাঁড়িছেন সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা।তীব্র গরমের জন্য কোথাও কোথাও দেখা গিয়েছে ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রে জল,আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম বাসা।সেই সঙ্গে জানলার গ্রিল থেকে শুরু করে ব্যালকনিতে রাখা হয়েছে মাটির জলের পাত্র।ঠান্ডা ফল দিতেও দেখা গিয়েছে অনেককে।এবার গাছে জলের পাত্র রেখে এই রকমই উদ্যোগ নিল স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশনের সদস্যরা।শিলিগুড়ির ফুলেশ্বরী এলাকায় গাছে গাছে জলের পাত্র পাখীদের জন্য রাখলো তারা।সংস্থার সভাপতি রাজু পাল জানান,পাখীরা গাছেই থাকে সে করানে গাছেই তাদের জলের ব্যবস্থা করলাম।
Related Posts
খুনের হুমকির অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে
পরপর দুইবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উঠে এসেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহের নাম। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে ফোন করে…
Share this:
অবৈধভাবে গড়ে ওঠা বিরিয়ানির দোকানে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা
দিনহাটা শহরের অবৈধ গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা।। অভিযান চালানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা…
Share this:
তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই উত্তপ্ত পলিটেকনিক কলেজ চত্বর
কোচবিহার পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই নতুন কমিটি এবং পুরোনো কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে…
