তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও।এই গরমে তারা যেন একটু স্বস্তি পায়,সে জন্য নানান উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশন। পাখিদের পাশে দাঁড়িছেন সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা।তীব্র গরমের জন্য কোথাও কোথাও দেখা গিয়েছে ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রে জল,আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম বাসা।সেই সঙ্গে জানলার গ্রিল থেকে শুরু করে ব্যালকনিতে রাখা হয়েছে মাটির জলের পাত্র।ঠান্ডা ফল দিতেও দেখা গিয়েছে অনেককে।এবার গাছে জলের পাত্র রেখে এই রকমই উদ্যোগ নিল স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশনের সদস্যরা।শিলিগুড়ির ফুলেশ্বরী এলাকায় গাছে গাছে জলের পাত্র পাখীদের জন্য রাখলো তারা।সংস্থার সভাপতি রাজু পাল জানান,পাখীরা গাছেই থাকে সে করানে গাছেই তাদের জলের ব্যবস্থা করলাম।
Related Posts
আন্ডারপাসের দাবিতে সরব কংগ্রেস
দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগের অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষের দ্বারস্থ হল কংগ্রেস। রেলের আন্ডারপাস নির্মাণ সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়ে…
Share this:
জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক, জোর কদমে চলছে কাজ
ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের পাঁচ কোটি টাকায় নির্মিত হচ্ছে পূর্ন্যার্থীদের জন্য স্কাইওয়াক। আগামী দুই মাসের…
Share this:
১২০ বছর বয়সে নতুন দাঁত, দিদার অন্নপ্রাশনে ধুমধাম উৎসব
জীবনের প্রতি এমন উদযাপন সচরাচর দেখা যায় না। ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় চমকে দেওয়া ঘটনা — এক…
