উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকি চিঠি! আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে বুধবার সকালে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকি চিঠি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, ‘আজ সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। পুলিশ তদন্ত করলে গোটা বিষয়টি পরিষ্কার হবে।’ সম্প্রতি, লোকসভা নির্বাচনের আগেও উদয়ন গুহকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় বলে উদয়ন জানান। হুমকির বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেন মন্ত্রী। বারবার এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মন্ত্রীর নিরাপত্তা।
Related Posts
আদৃত-কৌশাম্বির বিয়েতে কেন এলেন না দিয়া?
চলতি সপ্তাহের বৃহস্পতিবার চার হাত এক হয়েছে আদৃত-কৌশাম্বির। এই বিয়েতে অনুপস্থিত ছিলেন মিঠাই। যেটি এখন চর্চার কেন্দ্রবিন্দু। তবে শুধু মিঠাই…
Share this:
সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত এক
সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত পাচারকারীর। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ…
Share this:
২৬৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করলেন পুলিশ
শুক্রবার রাতে চোপড়া থানার সোনাপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে চোপড়া থানার…
