কিলিয়ান এমবাপে ও জেইলিন ব্রাউনের সঙ্গে ‘প্লেয়ার্স কালেকশন’ নিয়ে এলো ওকলে

ক্রীড়া দুনিয়ায় এখন খেলা শুরু হয় মাঠের কিক-অফের আগেই, স্পটলাইটের পেছনের প্রস্তুতি-মঞ্চে। স্পোর্টস কালচারকে নতুন রূপ দিতে ওকলে গ্লোবাল স্পোর্টস আইকন কিলিয়ান এমবাপে এবং জেইলিন ব্রাউন-এর সঙ্গে যৌথভাবে নিয়ে এল তাদের নতুন আইওয়্যার রেঞ্জ ‘প্লেয়ার্স কালেকশন’। বাস্কেটবল তারকা জেইলিন ব্রাউনের মাঠের বাইরের লুক থেকে অনুপ্রাণিত এই কালেকশনে রয়েছে এক্সক্লুসিভ কোকো ব্রাউন ফ্রেম ও প্রিজম™ রুবি লেন্স, যা রোদ থেকে চোখকে সুরক্ষিত রাখে। এর ও-ম্যাটার™ ফ্রেমটি অত্যন্ত হালকা ও টেকসই। ব্রাউন বলেন, “আমার কাছে পারফরম্যান্স, সৃজনশীলতা ও আত্মপরিচয়, সবকিছুই পরস্পর একে অপরের সঙ্গে যুক্ত।”

ফুটবল তারকা এমবাপের নির্ভীক মানসিকতার প্রতিফলন ঘটেছে এই ‘পার্মিয়ান’ সিরিজে। এতে রয়েছে বোল্ড ডিপ-সেট প্রিজম™ রোড লেন্স। ফ্রেমের লেন্সে এমবাপের লোগো এবং টেম্পলে তাঁর জন্মস্থান ‘বন্ডি’র স্থানাঙ্ক খোদাই করা আছে। এমবাপের মতে, “এই চশমাগুলো কেবল অ্যাক্সেসরি নয়, এগুলো আমার শিকড় ও যাত্রাপথকে তুলে ধরে।”

কালেকশনটি এখন অ্যামাজন, মিন্ট্রা, আজিও, টাটা ক্লিক লাক্সারি, সানগ্লাস হাট এবং শীর্ষস্থানীয় অপটিক্যাল স্টোরে পাওয়া যাচ্ছে। এর দাম শুরু হচ্ছে ১১,৬৯০ টাকা থেকে।