যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। আধার কার্ড বর্তমান দিনে জীবনে অবিচ্ছিদ্ধ অংশ। কারণ, এই ১২ ডিজিটের একটা নম্বর সমস্ত দরকারি কাজেই এই নম্বর লাগে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই আধার নম্বর আবশ্যক।
এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে প্য়ান কার্ড তৈরি, পিপিএফ অ্যাকাউন্ট, ইন্সুরেন্স পলিসি, সরকারি সুবিধা- সব জায়গাতেই আধার কার্ড দরকার। পাশাপাশি বর্তমানে অনেক ক্ষেত্রেই আধার ভেরিফিকেশন করা হয় এবং তাতে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নম্বরে ওটিপি আসে।
আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই তাদের মাইআধার পোর্টালে একাধিক অনলাইন সার্ভিস যোগ করেছে। যেখানে এবার থেকে আপনি শুধু নিজের ঠিকানাই আপডেট করতে পারবেন। পাশাপাশি আপনার আধার কার্ড বৈধ আছে কি না অথবা মোবাইল নম্বর ও ইমেইল আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না, তা জানা যাবে।
