অভিষেকের জনসভায় আমবাড়িতে উপচে পড়া ভিড়

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আমবাড়িতে তৃণমূলের জনসভাকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু হওয়ার অনেক আগেই এলাকা ভরে ওঠে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে।

দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের ঢল নামে সভারস্থলে। দলীয় পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে কী বার্তা দেন, তা শোনার অপেক্ষায় সভাস্থলে উপস্থিত প্রত্যেকেই।