চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ, চালু ‘ওজোন শিল্ড’

চিকিৎসকদের নিরাপত্তা ও কল্যাণে ‘ওজোন শিল্ড’ উদ্যোগ চালু করল ওজোন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সংস্থার দাবি, ভারতীয় কোনও ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এটি প্রথম ধরনের উদ্যোগ। চিকিৎসকদের উপর হিংসা, হয়রানি ও ভিত্তিহীন আইনি মামলার পরিস্থিতিতে নিরাপত্তা, আইনি সহায়তা এবং মানসিক সুস্থতার সহায়তা দেওয়া হবে। উদ্যোগটির সূচনা করেন ডঃ কিরণ বেদী (আইপিএস), পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ও অনুষ্ঠানের প্রধান অতিথি।

এআইআইএমএস, সফদরজং হাসপাতাল ও ভিএমএমসি-এর বিশেষজ্ঞদের দেশব্যাপী সমীক্ষায় ১,৫০০-রও বেশি স্বাস্থ্যকর্মীর মধ্যে ৭৮.৪ শতাংশ কর্মক্ষেত্রে হুমকির মুখে পড়েছেন এবং ৫৮.২ শতাংশ নিজেদের নিরাপদ মনে করেননি। সংস্থার বক্তব্য, অধিকাংশ আইনি মামলায় শেষ পর্যন্ত চিকিৎসকরা আদালতে দোষী সাব্যস্ত হননি।

ওজোনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সুভাষ সেহগাল বলেন, “রক্ষকদের সুরক্ষাই ওজোন শিল্ডের একমাত্র উদ্দেশ্য।” প্রায় তিন দশক ধরে চিকিৎসকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে এই উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে।

উদ্যোগের আওতায় হুমকি বা হেনস্থার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা, আইনি সহায়তা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক সহায়তা দেওয়া হবে। প্রথম পর্যায়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের দিয়ে কাজ শুরু হয়েছে। চিকিৎসকরা শিল্ড হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে নিজেদের নথিভুক্ত করতে পারবেন।

ওজোনের সিইও অনিল কোঠিয়াল বলেন, চিকিৎসকদের পাশে দাঁড়ানো সংস্থার দায়িত্ব। চিকিৎসকদের অসাধারণ কাজ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাঁদের প্রতি সম্মান জোরদার করাও এই উদ্যোগের লক্ষ্য। সেহগালের আশা, ভবিষ্যতে কোনও চিকিৎসককেই এই উদ্যোগ ব্যবহার করতে হবে না।