স্বাস্থ্যসচেতন পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া

ভারতীয় ক্রেতাদের পরিবর্তিত চাহিদা ও স্বাস্থ্যসচেতনতার কথা মাথায় রেখে খাদ্য ও পানীয়ের পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া। পছন্দের স্বাদ বজায় রেখে পণ্যের উপাদান ও প্রস্তুতপ্রণালীতে পরিবর্তন, নতুন পণ্য এবং বিভিন্ন উপাদানের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুষ্টিগুণ সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য দিচ্ছে সংস্থাটি।বর্তমানে পেপসিকো ইন্ডিয়ার পানীয়ের ৭০ শতাংশেরও বেশি শূন্য-চিনিযুক্ত অথবা মাঝারি ক্যালোরিযুক্ত। আগামী দিনে এই হার ধাপে ধাপে ৯০–১০০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগে রয়েছে পেপসি ব্ল্যাক, সেভেন আপ জিরো সুগার, গেটোরেড জিরো এবং নিম্বুজ।

খাদ্যপণ্যের ক্ষেত্রে ২০২৬ সালে কোয়েকারকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে এর প্রোটিন, আঁশ ও গোটা শস্যের পুষ্টিগুণ আরও স্পষ্ট হয়। রেড রক ডেলির বেক করা জলখাবারে ৪০ শতাংশ কম চর্বি রয়েছে। পাশাপাশি, জোয়ার দিয়ে তৈরি কুরকুরে জোয়ার পাফস ভারতের কৃষি ঐতিহ্যকে তুলে ধরছে। লে’জ, কুরকুরে, ডোরিটোস, চিটোস, আঙ্কল চিপস, কোয়েকার ও রেড রক ডেলি-সহ সংস্থার সমস্ত প্যাকেটজাত জলখাবারের ব্র্যান্ডের পণ্যে কৃত্রিম স্বাদবর্ধক বা রং ব্যবহার করা হয় না।পণ্যের প্যাকেটে ক্যালোরি, প্রতি পরিবেশনের পরিমাণ এবং গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের মাধ্যমে প্রস্তাবিত দৈনিক চাহিদার কতটা পূরণ হচ্ছে, সেই তথ্যও দেওয়া হয়।

পেপসিকো ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রধান কর্পোরেট বিষয়ক আধিকারিক এবং স্থায়িত্ব বিভাগের প্রধান ইয়াশিকা সিং বলেন, “ক্রেতাদের পরিবর্তিত পছন্দ বোঝা এবং তাঁদের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প দেওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসচেতন পছন্দকে সহজ করে তোলা শুধু আমাদের দায়িত্ব নয়, উদ্ভাবন ও ব্যবসায়িক বৃদ্ধিরও অংশ। কম চিনিযুক্ত ও চিনিমুক্ত পানীয় থেকে শুরু করে গোটা শস্য ও বাজরার মতো উপাদানে তৈরি জলখাবার—আমরা স্বাদ ও খাওয়ার আনন্দ বজায় রেখেই বিকল্প বাড়াচ্ছি। আমাদের লক্ষ্য, ভারতের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রেতাদের আরও বেশি পছন্দের সুযোগ দেওয়া।”সংস্থার এই উদ্যোগের লক্ষ্য হল, ভারতীয় ক্রেতাদের পরিবর্তিত স্বাদ, জীবনযাত্রা ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচিত পণ্যের উন্নয়ন এবং নতুন বিকল্প তৈরি করা।