২৫ থেকে ২৭ সেপ্টেম্বর শিলিগুড়ি ও দার্জিলিংয়ে শুরু হচ্ছে সর্ববৃহৎ কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২৬

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর শিলিগুড়ি ও দার্জিলিংজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে কান্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২৬। আয়োজকদের দাবি, ২০০১ সালে শুরু হওয়া এই উৎসবের এবারের সংস্করণ হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে বড়।‘Culture Connects People’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত jউৎসবে পর্যটন, সংস্কৃতি, ক্রীড়া, খাদ্য, অ্যাডভেঞ্চার এবং পাহাড়ের ঐতিহ্যকে তুলে ধরা হবে। একইসঙ্গে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।এবারের উৎসবে GTA-ও যুক্ত হয়েছে। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া-কে উৎসবের সঙ্গে যুক্ত করা হয়েছে।

উৎসবের অন্যতম আকর্ষণ ‘দ্য কুইন্স ট্রেল’। ২৬ সেপ্টেম্বর ভোর ৬টায় দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী স্থাপত্য ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে হেরিটেজ ওয়াকের আয়োজন করা হবে। হাঁটা শেষ হবে দার্জিলিং রেলওয়ে স্টেশনে।এছাড়াও থাকছে GTA Chautare Meet ও Experts’ Panel Discussion। সোনাদার Salesian College-এ আয়োজিত এই আলোচনায় জলবায়ু-সহনশীল পর্যটন, অ্যাডভেঞ্চার, পাহাড় সংরক্ষণ, ভ্রমণে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ওয়েলনেস পর্যটন নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।ক্রীড়াক্ষেত্রেও থাকছে একাধিক আকর্ষণ। সিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত ১০০ জন সাইক্লিস্টকে নিয়ে ‘Pedal with DHR’ আয়োজন করা হবে। পাশাপাশি ‘Play for Nepal’ চ্যারিটি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে East Bengal Veterans ও GTA 11। দলটির নেতৃত্বে থাকবেন বাইচুং ভুটিয়া।

এবারের কান্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যালে Emerging North-East Eco Forum (ENEEF) ফেস্টিভ্যাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। ফলে দার্জিলিং ও শিলিগুড়ির পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বৃহত্তর পরিসরেও উৎসবের সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক Association for Conservation of Tourism (ACT)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বশীল পর্যটন, স্থানীয় সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং পাহাড়ের ঐতিহ্যকে সামনে রেখে এবারের উৎসবকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া হচ্ছে।