শিক্ষার্থীদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে NEET ২০২৬-এর সাফল্য উদযাপনে ফিজিক্সওয়ালা

শিক্ষা প্রযুক্তি সংস্থা ফিজিক্সওয়ালা NEET (ইউজি) ২০২৬ পরীক্ষায় তাদের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের কথা ঘোষণা করেছে, যেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী শীর্ষ অল ইন্ডিয়া র্যা ঙ্ক অর্জন করেছে এবং মেডিকেল প্রবেশিকা কোচিংয়ে হাইব্রিড লার্নিং মডেলের ক্রমবর্ধমান চাহিদাকে আরও শক্তিশালী করেছে।
সর্বোচ্চ স্কোরারদের মধ্যে ছিলেন রবিকান্ত দিবাকর (AIR ৫৫), শিবাংশ আনন্দ (AIR ১৫২), দিব্যাংশ জয়সওয়াল (AIR ১৭৩) এবং সাক্ষী কুমারী (AIR ১৯২)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষার্থীরা তাদের অনলাইন কোর্স এবং প্রযুক্তি-চালিত ‘পিডব্লিউ বিদ্যাপীঠ’ কেন্দ্র, উভয় মাধ্যমেই পড়াশোনা করে এই ফলাফল অর্জন করেছে, যা বিভিন্ন ধরনের লার্নিং টুল দিয়ে পড়াশোনা করার প্রতিফলন। দুর্গাপুরে, স্থানীয় কৃতিদের সাফল্য উদযাপন করতে পিডব্লিউ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল, যার মধ্যে আয়ুষ বার্নওয়াল (AIR ২০৭৫) এবং ইরতেজা সুলতান (AIR ৫০১৩) অন্তর্ভুক্ত ছিলেন। শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে নিয়মিত মক টেস্ট, কনসেপ্ট-ভিত্তিক শিক্ষাদান, ভিডিও সমাধান এবং সময়মতো ডাউট রেজোলিউশনের সহযোগিতাকে কৃতিত্ব দিয়েছেন।
পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ফিজিক্সওয়ালা-র প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পাণ্ডে বলেন যে প্রতিটি শিক্ষার্থীর পরিশ্রমই স্বীকৃতির দাবিদার। এর পাশাপাশি তিনি আরও যোগ করেন, যারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি তাদের এই পরীক্ষাকে একটি দীর্ঘ যাত্রার কেবল একটি মাইলফলক হিসেবে দেখা উচিত।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, তাদের NEET প্রস্তুতির ইকোসিস্টেমটি সাশ্রয়ী কোচিংয়ের সঙ্গে দৈনিক অনুশীলন, এআই দিয়ে বানানো পার্সোনালাইজড রিভিশন, ভিডিও সলিউশন সহ মক টেস্ট এবং ২৪ ঘণ্টাই ডাউট সাপোর্টের মতো প্রযুক্তি-চালিত বৈশিষ্ট্যগুলোর সমন্বয় ঘটায়।