তানিষ্ক-এর নতুন উৎসবের কালেকশন ‘অধ্যান্তরা’ লঞ্চ

ধনতেরাসের পবিত্র লগ্নকে সামনে রেখে টাটা গ্রুপের স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ড ‘তানিষ্ক’ অভিনেত্রী তৃপ্তি দিমরিকে সঙ্গে নিয়ে তাদের নতুন মহাকাশ-অনুপ্রাণিত গয়নার সংগ্রহ ‘অধ্যান্তরা’ লঞ্চ করেছে। মহাকাশের অসীম সৌন্দর্য ও রহস্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই কালেকশনে সূর্য, চাঁদ ও তারার নান্দনিক রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। আধুনিক অথচ ঐতিহ্যবাহী মননশীলতার মেলবন্ধনে তৈরি এই কালেকশন প্রতিটি নারীকে নিজের কল্পনার পরিধি ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে উৎসাহিত করে।

চারটি ভিন্ন ক্যাটাগরিতে ১০০-র বেশি চমৎকার ডিজাইনের সমাহার নিয়ে এসেছে ‘অধ্যান্তরা’। এর মধ্যে রয়েছে গ্লাস কুন্দন, রত্নখচিত ও সাধারণ সোনার গয়না এবং পলকি হীরা। নেকলেস সেট, চুড়ি, আংটি ও মঙ্গলসূত্র সহ ১৮ এবং ২২ ক্যারেট সোনায় তৈরি এই গয়নাগুলোর ওজন ৩০ থেকে ১২০ গ্রামের মধ্যে। ত্রিমাত্রিক ভাস্কর্যসুলভ রূপ, স্তূপীকৃত কারুশিল্প, পেটেন্ট করা থ্রি-ডি গ্লাস কুন্দন, হাতে খোদাই করা পাথর এবং অনন্য এনামেলিং প্রযুক্তির মাধ্যমে ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পকে এক সমসাময়িক রূপ দেওয়া হয়েছে।

সংগ্রহটিকে আরও আকর্ষণীয় করতে কিছু গয়না তৈরি করা হয়েছে মডুলার বা বহুমুখী ডিজাইনে, যা থ্রি-ইন-ওয়ান, ফোর-ইন-ওয়ান বা ফাইভ-ইন-ওয়ান ফরম্যাটে আলাদা লকেট বা স্তরের সাহায্যে বিভিন্ন উপায়ে পরা সম্ভব। ফায়ার ওপাল এবং সানস্টোনের মতো বিরল রত্ন পাথরের ব্যবহার এই কালেকশনে এনেছে এক অন্য মাত্রা।

তানিষ্ক-এর চিফ মার্কেটিং অফিসার পেলকি শেরিং বলেন, আধুনিক নারীর ভার্সেটাইল ও পরিবর্তনশীল সত্তার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই কালেকশন তৈরি করা হয়েছে। অন্যদিকে হেড অফ ডিজাইন গরিমা মহেশ্বরী জানান, মহাকাশের আলো ও ছায়ার খেলাকে নিখুঁত কারুশিল্পের মাধ্যমে এই গয়নায় রূপ দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সোনা ও হিরে কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় এবং যেকোনো ব্র্যান্ডের পুরনো সোনা এক্সচেঞ্জে ০% ডিডাকশনের সুবিধা পাওয়া যাবে।