কেরালায় এক শিক্ষককে সাসপেন্ড করার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। সংগঠনের অভিযোগ, বীর সাভারকরকে নিয়ে একটি প্রশ্ন করার জেরেই কেরালার এক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী গুরু প্রসাদ রাইকে সাসপেন্ড করা হয়েছে।
সংগঠনের দাবি, একটি কুইজ প্রতিযোগিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে প্রশ্ন করেছিলেন ওই শিক্ষক। সেখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দীর্ঘতম শাস্তি কে পেয়েছিলেন, তা জানতে চাওয়া হয় এবং উত্তরে বীর সাভারকরের নাম উল্লেখ করা হয়েছিল।
শিক্ষকের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এদিন স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। মহকুমা শাসকের মাধ্যমে তাঁদের দাবি কেরালা সরকার, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়েছে। দ্রুত সাসপেনশন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
