বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ নিজের বাড়ি থেকে কোচবিহার পৌরসভায় যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। তার আগে বেহাল নিকাশি নালা পরিষ্কারের দাবি জানিয়েছেন তারা। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন রবীন্দ্রনাথ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের দুষ্কৃতি বলেও আখ্যা দেন তিনি।স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই কোচবিহার পৌরসভার ৮নং ওয়ার্ডের নিকাশি নালা এবং পানীয় জলের বেহাল দশা।পৌরসভার চেয়ারম্যান হয়েও ওয়ার্ডের নিকাশি নালার দিকে কোনো নজর নেই রবীন্দ্রনাথ ঘোষের এমনই দাবি বাসিন্দাদের।
Related Posts
ডেঙ্গির বলি শিলিগুড়ির ১ বাসিন্দা
ডেঙ্গুতে মৃত্যু হল শিলিগুড়ির এক বাসিন্দা। জানা যায়, ২৩ নম্বর ওর্য়াডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা বাপ্পা রায় (৩০) জ্বর…
Share this:
উত্তর পূর্বে অনুভূত হলো ভূকম্পের কম্পন
আচমকাই কেঁপে উঠলো বঙ্গের মাটি তরফে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, এই কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের দুই…
Share this:
জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা
হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা৷ সম্প্রতি হাওড়ায় আয়োজিত ওই প্রতিযোগিতায় শিলিগুড়ির…
