শতবর্ষে পা রাখল কোচবিহারের রাজ আমলের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল। আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র, ছাত্রী, এবং প্রাক্তন শিক্ষকরাও এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল থেকে এই শোভাযাত্রা বের হয় এবং কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার কোচবিহার মহারাজার নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলেই সেই শোভাযাত্রা শেষ হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের ঐতিহ্য এবং রাজ আমলের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা বিশেষ ট্যাবলো তৈরি করা হয়েছিল। আগামী এক বছর যাবত স্কুলের শতবর্ষ উপলক্ষে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Related Posts
পাহাড় ও ডুয়ার্সে হোটেল বুকিং কম, আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা
পুজো মানেই যেমন সাজগোজ, কেনাকাটা তেমনই ভ্রমণ পিপাসুদের কাছে পুজো মানেই ঘুরতে যাওয়া। অনেকে পুজোর ভিড় পছন্দ করেন না। তারা…
Share this:
ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের
ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের। রায়গঞ্জ মেডিকেলে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে…
Share this:
অবৈধভাবে গড়ে ওঠা বিরিয়ানির দোকানে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা
দিনহাটা শহরের অবৈধ গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা।। অভিযান চালানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা…
