বন্ধ হতে পারে রেশন

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

এবার রেশন কার্ড নিয়েই কেন্দ্র দিল বড় আপডেট। কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন দেওয়া হয় দেশের সাধারণ মানুষকে। এবার কেন্দ্রীয় সরকার জানাল, রেশন কার্ড চালু রাখতে হলে গ্রাহকদের কেওয়াইসি করতেই হবে।

যারা ই-কেওয়াইসি করাবেন না, তারা আর রেশন পাবেন না বলে জানানো হয়েছে। এই কেওয়াইসি দ্রুত করতে হবে গ্রাহকদের, নাহলে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। রেশনে খাদ্যশস্যের অব্যাহত বন্টন নিশ্চিত করতেই সমস্ত রেশন কার্ডধারীদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার উপর জোর দিচ্ছে কেন্দ্র।