আবাস যোজনার ঘরের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধে শামিল হলেন সুটকা বাড়ি এলাকার বাসিন্দারা। তাদের দাবি তিন বছর আগে ঝড়ে তাদের ঘর ভাঙে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়নি বলে জানান তারা। দুধির কুটি ও দেওয়ানবসে ৩৭৭ জনের লিস্টে নাম আসে বলে দাবি করেন তারা। পরবর্তীতে প্রশাসনিক স্তরে সার্ভে করার পর মাত্র তিনটি ঘর এসেছে বলে দাবি করেন তারা। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে এদিন তারা পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। এদিন তারা দাবী করেন প্রশাসনিক আধিকারিকরা যতক্ষণ পর্যন্ত এলাকায় এসে তাদের সাথে কথা বলছে ততক্ষণ তারা তাদের এই পথ অবরোধ চালিয়ে যাবেন। লিস্টে নাম থাকা সত্বেও তাদের ঘর দেওয়া হয়নি বলে দাবী করেন বিক্ষোভকারীরা। এদিন পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আধিকারিক।
Related Posts
গুরুদুয়ারাকে বৈশাখী উপলক্ষে আলোর রোশনাই দিয়ে সাজিয়ে তোলা হয়েছে
উৎসবের ভরা মরশুম,পরপর রয়েছে বাসন্তী পুজো, বাঙ্গালীদের বর্ষবরণ, রামনবমী, রয়েছে ঈদ, শনিবার বৈশাখী। শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ…
Share this:
দিনের বেলা রাস্তার দুপাশে জ্বলছে লাইট, এমনই ছবি দেখে ক্ষুব্ধ এলাকাবাসী
রাতে বিভিন্ন এলাকায় লাইট না জ্বললেও দিনের বেলা পৌর এলাকায় জ্বলছে লাইট। এমনই চিত্র দেখা গেলো কালিয়াগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডে।…
Share this:
লিসনদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন
মাঝ আষাঢ় মাসের প্রবল বর্ষনে জলচ্ছাস ঘটল মাল ব্লকের লিস নদীতে।বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন। বাসিন্দারা জাতীয় সরকের…
