বাইরের দেওয়ালের সুরক্ষায় শালিমার পেইন্টসের নতুন পণ্য

১২০ বছরের বেশি সময়ের লিগ্যাসি বহন করে শালিমার পেইন্টস ভারতের বাজারে নিয়ে এলো তাদের সবচেয়ে উন্নত এক্সটেরিয়র সুরক্ষা ব্যবস্থা— ‘হিরো টাইটান এক্স১৬’ এবং ‘জিরো ড্যাম্প টাইটান এক্স১৬’। দুই স্তরের এই সমন্বিত সিস্টেমে রয়েছে উন্নত জলরোধী ক্ষমতা, আল্ট্রা-লাক্সারি ফিনিশ এবং থার্মাল ব্যারিয়ার মেকানিজম, যার সঙ্গে উভয় সুরক্ষায় মিলছে ১৬ বছরের ডুয়াল ওয়্যারান্টি। “ওয়ান সিস্টেম। ডবল প্রটেকশন। ১৬ ইয়ার্স অফ কমপ্লিট এক্সটেরিয়র কনফিডেন্স” -এই লঞ্চটি শালিমার পেইন্টসের উদ্ভাবন ও পারফরম্যান্স-ভিত্তিক কোটিংয়ের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

বর্তমান বাড়ির মালিকেরা চরম আবহাওয়া প্রতিরোধ, জলরোধী ক্ষমতা ও দীর্ঘস্থায়ী রূপের মতো নানা দিক বিবেচনা করেই পেইন্ট কেনেন। হিরো টাইটান এক্স১৬ এবং জিরো ড্যাম্প টাইটান এক্স১৬ বিশেষভাবে এই উদ্দেশ্যগুলো পূরণের জন্যই তৈরি, যা প্রিমিয়াম আবাসিক প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগী। ফলে নান্দনিক সৌন্দর্য ও দীর্ঘমেয়াদী কাঠামোগত সুরক্ষার মধ্যে আর কোনো আপস করতে হয় না।

এই সিস্টেমের ভিত্তি হলো ‘জিরো ড্যাম্প টাইটান এক্স১৬’, যা পিইউ-সিলিকন ইলাস্টোমেরিক প্রযুক্তির সাহায্যে চমৎকার ওয়াটারপ্রুফিং, উচ্চ নমনীয়তা এবং ৩ মিলিমিটার পর্যন্ত ফাটল রোধ করে। এর ওপরের স্তরটি হলো আল্ট্রা-লাক্সারি এক্সটেরিয়র ইমালসন ‘হিরো টাইটান এক্স১৬’, যা ট্রাই-শিল্ড পলিমার ও কালার লক প্রযুক্তিতে তৈরি। এর উন্নত থার্মাল ব্যালেন্স মেকানিজম বাইরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে অন্দরমহলে স্বাচ্ছন্দ্য আনে। এই দুই স্তরের সমন্বিত সুরক্ষা ব্যবস্থা ভবনকে দীর্ঘস্থায়ী রঙ, ফাটল মুক্ত রাখা এবং রক্ষণাবেক্ষণ খরচ কমাতে সাহায্য করে।

শালিমার পেইন্টসের এমডি ও সিইও কুলদীপ রায়না বলেন, প্রিমিয়াম এক্সটেরিয়র কোটিং ক্যাটাগরিতে বড় পরিবর্তন আসছে। ভোক্তারা এখন পেইন্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখে সুরক্ষা ও স্থায়িত্ব চান। হিরো টাইটান এক্স১৬ এবং জিরো ড্যাম্প টাইটান এক্স১৬ সেই চাহিদা পূরণে জলরোধী ক্ষমতা, থার্মাল স্বাচ্ছন্দ্য ও লাক্সারি ফিনিশকে একীভূত করেছে।

সব মিলিয়ে, হিরো ও জিরো ড্যাম্প টাইটান এক্স১৬-এর মাধ্যমে শালিমার পেইন্টস আল্ট্রা-লাক্সারি এক্সটেরিয়র কোটিং সেগমেন্টে প্রবেশ করেছে। লাক্সারি বাসস্থান ও ভিলার জন্য ডিজাইন করা এই সমন্বিত সিস্টেমটি বহিরাবরণ সুরক্ষাকে কেবল একটি ফিনিশিং টাচ নয়, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই লঞ্চের মাধ্যমে শালিমার পেইন্টস তাদের প্রিমিয়াম পোর্টফোলিওকে আরও শক্তিশালী করল।