উৎসবের মরসুমে ‘শপসি’ বাই ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম নিয়ে এসেছে পুজো উদযাপনের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। সাশ্রয়ী মূল্যে ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাক, পুজোর থালা, ঘর সাজানোর জিনিস এবং নানা উপহারের সমাহার নিয়ে শপসি দেশের প্রতিটি কোণায় উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছে। গ্রাহকরা বাজেটের মধ্যে থেকেই তাঁদের পছন্দের জিনিসপত্র বেছে নিতে পারবেন।
এই উৎসবের কালেকশনটি মূলত দুটি প্রধান বিভাগ ‘দিওয়ালি মাস্ট-হ্যাভস’ এবং ‘প্রাইস পয়েন্ট স্টোর’-এর পাশাপাশি তিনটি বিশেষ ক্যাটাগরিতে বিভক্ত, হোম ফার্নিশিং, ফেস্টিভ হ্যাম্পার্স এবং ফেস্টিভ অ্যাটায়ার। প্যান্ডেল হপিং, গরবা নাইট কিংবা পারিবারিক জমায়েতের জন্য প্রয়োজনীয় সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে।
শপসি-তে যে সমস্ত প্রধান জিনিসগুলি পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য শাড়ি ও এথনিক পোশাক। পাওয়া যাচ্ছে প্যান্ডেল হপিংয়ের জন্য জামদানি, ঐতিহ্যবাহী সিল্ক এবং বিভিন্ন রকমারি কুর্তি ও এথনিক সেট। থাকছে পুজোর থালা, ষোলা শৃঙ্গার কিট, প্রদীপ, ধূপদানি, তোরণ এবং নানা ধরনের আলোকসজ্জার সামগ্রী। হাতে তৈরি পোড়ামাটির বা টেরাকোটা ধুনুচিও পেয়ে যাবেন এখানে যা পুজোর আচারকে আরও সুন্দর করে তুলবে। এছাড়া, গরবা নাইট এবং নবরাত্রির নয় দিন উদযাপনের জন্য থাকছে রঙিন চানিয়া চোলি ও লেহেঙ্গা সেট, রঙিন কাঁচের চুড়ি এবং ডান্ডিয়া স্টিকস। টিকটক ক্লিপ, সেফটি পিন, নানা ধরনের চুলের জুয়েলারি, টিপ এবং দৈনন্দিন ব্যবহারের অন্যান্য দরকারি সামগ্রীও মিলবে শপসিতে।
সুলভ মূল্যে মানসম্মত ফ্যাশন এবং ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে শপসি গ্রাহকদের উৎসবের প্রস্তুতিকে আরও সহজ করে তুলেছে। বাজেটের কথা মাথায় রেখে উৎসবকে আরও রঙিন করে তুলতে আজই ভিজিট করুন শপসি।
শপসি-তে সাশ্রয়ী মূল্যে দুর্গোৎসব ও নবরাত্রির কেনাকাটাউৎসবের সম্ভার নিয়ে হাজির শপসি
