এই পুজোয় ভারতের জনপ্রিয় ম্যাঙ্গো ড্রিংক মাজা নিয়ে এলো ‘মাজা আমন্ত্রণ’। এর মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী আমন্ত্রণের অনুভূতিকে মণ্ডপ চত্বরে জীবন্ত করে তুলেছে মাজা। শুভ অনুষ্ঠানে বাঙালি বাড়ির দরজায় ঝোলানো আমপাতার তোরণ থেকে অনুপ্রেরণা নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি উৎসবমুখর ইনস্টলেশনের মাধ্যমে ঘরে ফেরা ও আতিথেয়তার আনন্দকে ছড়িয়ে দিচ্ছে।
বাঙালির ঘরে আম্রপল্লব বা আমপাতার তোরণ হলো শুভ সূচনা এবং অতিথিদের আন্তরিক অভ্যর্থনার প্রতীক। ঘরের এই চিরচেনা প্রথা থেকে শিক্ষা নিয়ে মাজা ঐতিহ্যবাহী তোরণকে একটি উৎসবের প্রবেশদ্বার হিসেবে সাজিয়ে তুলেছে, যা ব্র্যান্ডের আমের পরিচয়ের সঙ্গে বাংলার গভীর সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে।
‘মাজা আমন্ত্রণ’-এর অংশ হিসেবে ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দমদম তরুণ দলে দর্শনার্থীরা এই বিশেষ ইনস্টলেশনটি দেখতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে চেনা আমপাতার তোরণ সর্বজনীন উৎসবের মঞ্চে উঠে এসেছে, যা দর্শনার্থীদের এক পরিচিত ঐতিহ্যের নতুন রূপ দেখার সুযোগ করে দিচ্ছে।
উৎসবের সাজসজ্জায় পরিবেশের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তোরণ তৈরির জন্য মাজা পচনশীল উপাদান ব্যবহার করেছে। এর ফলে বাংলার ঐতিহ্য উদযাপনের পাশাপাশি উৎসব পরবর্তী পরিবেশ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কোকা-কোলা ইন্ডিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সিনিয়র ডিরেক্টর সুনয়নিকা সিং জানান, পূজা মানেই ঘরে ফেরা, একাত্মতা এবং সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানানোর আনন্দ। আমপাতার তোরণ এই অনুভূতিরই একটি সুন্দর প্রকাশ, যা শুভ সূচনা ও সবাইকে আমন্ত্রণ জানানোর বার্তা দেয়। ‘মাজা আমন্ত্রণ’-এর মাধ্যমে সেই পরিচিত ঐতিহ্যকে পূজার বড় ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মণ্ডপের ইনস্টলেশনের পাশাপাশি এই আমন্ত্রণের বার্তা সারা বাংলায় ছড়িয়ে দিতে রাজ্যের একটি শীর্ষস্থানীয় আঞ্চলিক সংবাদপত্রে পুরো পাতার বিশেষ আমন্ত্রণপত্র প্রকাশ করছে মাজা, যাতে প্রতিটি মানুষ এই পূজো উদযাপনের অংশ হয়ে উঠতে পারেন।
মাজা নিয়ে এল ‘আমন্ত্রণ’, পূজার দিনে সবাইকে স্বাগত
