ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ। এদিন অভিযান চালানো হয় শহর শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের প্রধাননগর এলাকা নিবেদিতা রোডে। অভিযান চালিয়ে একাধিক দোকান ঘরের বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। ঘটনায় সরব ব্যবসায়ীরা। তারা জানান, কোনও নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। নোটিশ না দিয়েই দোকানঘর ভেঙ্গে দেওয়া হল। যদিও পুরনিগমের তরফে স্পষ্ট করা হয়েছে সমস্ত নিয়ম মেনেই এদিনের এই অভিযান। পুরনিগমের তরফে একাধিকবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল বলেই খবর।
Related Posts
সেভোকেশ্বরী কালী মন্দিরে বোয়াল মাছ নিবেদন করে মা কালীর পূজা করা হবে
শিলিগুড়ি : মন্দির প্রতিষ্ঠার পর থেকেই কালীপুজোর সময়ে বোয়াল মাছ ও পোলাও, ভাত, পাঁচ রকমের ভাজা, লুচি, পায়েস ভোগে দেওয়া…
Share this:
নথি না থাকায় ফাঁসিদেওয়ায় বাজেয়াপ্ত কন্টেনার, ধৃত চালক
বিহার থেকে অসমে পাচারের সন্দেহে ৩৮টি মোষ-সহ একটি কন্টেনার আটক করল শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে…
Share this:
শিলিগুড়ি সীমান্তে বন্যপ্রাণী পাচার চক্র ধ্বংস, দুই যুবক গ্রেপ্তার
শিলিগুড়ির পানিট্যাঙ্কি আন্তর্জাতিক ভারত নেপাল সীমান্তে বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। ভারত-নেপাল সীমান্তে নিয়মিত নজরদারির সময়…
