রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলো হয়েছে। এবার বড় সুখবর দিল রাজ্য সরকার। একধাক্কায় ২০০০ টাকা পেনশন বাড়ানো হল। সম্প্রতি রাজ্যের প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বড় উদ্যোগ নিয়েছে ওড়িশা সরকার।
এতদিন অবধি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি ও মধু বাবু পেনশন প্রকল্পের সকল উপভোক্তারা মাসিক ১৫০০ টাকা করে পেনশন পেতেন। তবে এবার তা একধাক্কায় দ্বিগুণেরও বেশি করে দেওয়া হয়েছে। এবার থেকে মাসে মাসে ৩৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। জুন মাস থেকে বর্ধিত হারে পেনশন মিলবে।
ইতিমধ্যেই সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী ক্ষমতায়ন বিভাগের পরিচালক ও আইএএস নিয়তি পট্টনায়েক এই নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সকল জেলা সামাজিক নিরাপত্তা কর্মকর্তাদের চিঠি দিয়ে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
