রাম নবমীর দিন সকল শিলিগুড়িবাসী কে নীজের ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান শ্রী রাম নবমী মহোৎসব সমিতি।আজ শ্রী রাম নবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাকক্ষে একটি সাংবাদিক সন্মেলন করা হয়।এদিন সমিতির সদস্যরা সুষ্ঠুভাবে রাম নবমী পালিত করতে সকলকে ধর্মীয় শোভা যাত্রায় অংশ নেবার আমন্ত্রণ জানান।উৎসব কমিটির সচিব লক্ষণ বানসাল জানান বুধবার মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান প্রধান রাস্তা, মোড় অতিক্রম করে জলপাইমোড়ের হিন্দী হাইস্কুলের মাঠে শেষ হবে।লক্ষণবাবু এর সাথে কোন প্রকার অস্ত্র নিয়ে না আসার অনুরোধ জানান।
Related Posts
শিলিগুড়ির পূজোমণ্ডপে চুরি, খোয়া গেল মায়ের গয়না
একদিকে শহরজুড়ে দুর্গোৎসবের আমেজ, অন্যদিকে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে ভেস্তে যাচ্ছে নিরাপত্তার পরিবেশ। শিলিগুড়ির ঘুঘুমালি মেন রোডের নিরঞ্জননগর যুবক সংঘের পুজোমণ্ডপে ঘটে…
Share this:
২৪ ডিসেম্বর থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ১৭তম উত্তরবঙ্গ পৌষ মেলা
শিলিগুড়িতে এই বছরের ১৭ তম উত্তরবঙ্গ পৌষ মেলা আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সূর্যসেন পার্ক সংলগ্ন পৌষ মেলা প্রাঙ্গণে। আগামী ২৪…
Share this:
জরিমানা নয়, গোলাপ–চকলেটেই হেলমেটের বার্তা ট্রাফিক পুলিশের
ট্রাফিক আইন মানতে মানুষকে ভয় নয়, ভালোবাসার বার্তা—এই ভাবনাতেই এক অভিনব উদ্যোগ নিল আশিঘর সাব ট্রাফিক গার্ড। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস…
