ইবিজি গ্রুপের প্রকৃতি-ভিত্তিক আতিথেয়তা প্ল্যাটফর্ম টারজান নেচার রিট্রিট (Tarzan Nature Retreat) ভারতের অফবিট হসপিটালিটি ক্ষেত্রে ব্র্যান্ডেড মানদণ্ড গড়ে তুলতে ‘টার্জান লাইসেন্সিং/প্রপার্টি আপগ্রেড মডেল’ চালু করেছে।
এই উদ্যোগের মাধ্যমে ফার্মস্টে, ইকো-স্টে, নেচার ক্যাম্প ও বুটিক রিসর্টগুলিকে ব্র্যান্ড পরিচয়, এসওপি, কর্মী প্রশিক্ষণ, ডিজিটাল বিপণন ও অতিথি-পরিষেবা মানদণ্ডের আওতায় আনা হবে। সংস্থার লক্ষ্য ২০২৬ সালের শেষের মধ্যে ১,০০০-র বেশি উপযুক্ত প্রকৃতি-নির্ভর আবাসনকে টার্জান ব্র্যান্ডের অন্তর্ভুক্ত করা।
ইবিজি গ্রুপের চেয়ারম্যান ইরফান খান জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হল অফবিট পর্যটনে বিশ্বাসযোগ্য পরিষেবার ঘাটতি পূরণ করা।
