ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক টাটা মোটরস, আজ ‘প্রবাস ৫.০’ ইভেন্টে তাদের সবচেয়ে উন্নত প্যাসেঞ্জার মোবিলিটি সলিউশন প্রদর্শন করেছে। এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল সম্পূর্ণ নতুন ‘টাটা আল্ট্রা প্রাইম’ বং ‘টাটা স্টারবাস প্রাইম’ সিরিজের বাস। উন্নত আরাম, নিরাপত্তা এবং উচ্চ পরিচালন দক্ষতা নিশ্চিত করতে তৈরি এই নতুন প্রজন্মের বাসগুলো দেশজুড়ে যাত্রী পরিবহনের ভবিষ্যৎ বদলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইভেন্টে টাটা মোটরস এলপিও ১৬২০ সিএনজি, আল্ট্রা স্কুল ৯/৯ ইভি, ম্যাজিক ইভি, উইঙ্গার প্লাস এবং আল্ট্রা প্রাইম আরই কনসেপ্টের মতো বৈচিত্র্যময় পাওয়ারট্রেন ও মডেল প্রদর্শন করে। টাটা মোটরসের কমার্শিয়াল প্যাসেঞ্জার ভেহিকলসের ভাইস প্রেসিডেন্ট আনন্দ এস. বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি গ্রাহকের নির্দিষ্ট প্রয়োজন মেটানো, পরিচালন খরচ কমানো এবং ব্যবসার লাভজনক বৃদ্ধি নিশ্চিত করা।”
টাটা আল্ট্রা প্রাইম ও স্টারবাস প্রাইম স্কুল, স্টাফ ও ট্যুরিজমের জন্য তৈরি করা হয়েছে। যা আধুনিক ইন্টেরিয়র এবং ২৯টি উন্নত সেফটি ফিচার যেমন, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ড্রাইভার মনিটরিং সিস্টেম সহ আসে। টাটা এলপিও ১৬২০ সিএনজি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী আন্তঃনগর পরিবহনে সাহায্য করবে। টাটা আল্ট্রা স্কুল ৯/৯ ইভি নিউরোডাইভারজেন্ট শিশুদের উপযোগী গ্রাফিক্স ও ফাস্ট-চার্জিং সুবিধা সম্পন্ন বৈদ্যুতিক স্কুল বাস। টাটা ম্যাজিক ইভি লাস্ট-মাইল কানেক্টিভিটির জন্য শূন্য-নির্গমনকারী যান, যা এক চার্জে ১২০ কিমি চলবে। টাটা উইঙ্গার প্লাস স্টাফ ও পর্যটনের জন্য আরামদায়ক ও প্রশস্ত একটি প্রিমিয়াম গাড়ির বৈশিষ্ট নিয়ে বাজারে এসেছে।
দেশজুড়ে ৪,৬০০-এরও বেশি সেলস ও সার্ভিস টাচপয়েন্ট এবং ‘সম্পূর্ণ সেবা ২.০’ ইকোসিস্টেমের মাধ্যমে টাটা মোটরস চব্বিশ ঘণ্টা রক্ষণাবেক্ষণ, ফ্লিট ম্যানেজমেন্ট এবং আসল পার্টসের নিশ্চয়তা দেয়, যা গ্রাহকদের ব্যবসার কার্যকারিতা ও গাড়ির স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
