শিক্ষকরা নিয়মিত স্কুল আসেন না। পঁচা সব্জি দিয়ে মিড ডে মিল রান্না করা হয়। মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়।উপযুক্ত শ্রেণি কক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণির পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয় এমনই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কামার্তা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে রয়েছে চারজন সহকারী শিক্ষক ও দুইজন পার্শ্ব শিক্ষক।আজকে প্রধান শিক্ষক বিনয় কুমার রাম সহ একজন সহ শিক্ষককে স্কুলে দেখা গেলেও বাকি চার শিক্ষককে স্কুলে দেখা যাইনি। পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন। বাকি তিনজন শিক্ষক ছুটিতে রয়েছে বলে সাফাই দেন প্রধান শিক্ষক।
Related Posts
অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ডেকোরেটার ব্যবসায়ী এবং তার কর্মীরা, সমস্যায় পড়েছে পুজো কমিটিগুলি
মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পূজো কমিটির। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো। মালদার ইংরেজবাজারের কল্যাণ…
Share this:
মালদহে দুই লরি থেকে ২৯ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করলেন গাজল থানার পুলিশ
রবিবার গভীর রাতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল মালদহের গাজল থানার পুলিশ। রবিবার রাত্রে গাজোল টোল প্লাজা পার…
Share this:
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালদা টাউন স্টেশনে নজিরবিহীন সাজসজ্জা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কার্যত নতুন রূপ পাচ্ছে মালদা টাউন স্টেশন। দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের…
